1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

ঢাকা কলেজের সংঘর্ষের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
ছবি- সংগৃহীত

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ এবং অপ্রীতিকর ঘটনাকে ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র রমজান চলছে। এমন পরিস্থিতিতে দুই পক্ষকে আরো সহনশীল ও ধৈর্য্য ধরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

একই সঙ্গে আজ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো দায়িত্বশীল ও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে শুরু থেকেই পুলিশ তৎপর হলে ঘটনা এতোকুটু গড়াতো না বলেও মন্তব্য করেন তিনি। তবে ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী এবং তার মন্ত্রণালয় মনিটরিং করছেন বলেও জানান তিনি।

এর আগে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তবে এটি কোনো অবস্থায় সফল হবে না।

তিনি আরো বলেন, নানা ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না। তখন আবারো নতুন নতুন পথ তৈরি করছে। এতে সজাগ রয়েছেন দেশের মানুষ এবং শিক্ষক সমাজও। শিক্ষামন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সরকারের আমলে কেউ সফল হওয়ার স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। তবে ঢাকা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মারামারি নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী।

পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে সরকারি কর্মকতাদের সঙ্গে উন্নয়ন সভায় যোগ দেন। এতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews