1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

করোনা সংক্রমন বাড়তে পারে: ৬ দফা সুপারিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
ছবি - সংগৃহীত

দেশে বর্তমানে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ ও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কম; কিন্তু বিশ্বের বিভিন্ন স্থানে সংক্রমণ বাড়ছে। পাশের দেশ ভারতে সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে বলে গত রবিবার আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোগ বিশেষজ্ঞদেরও আশঙ্কা, আগামী এক-দেড় মাসের মধ্যে করোনার নতুন ঢেউ আসতে পারে।

কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও বলছে, বাংলাদেশে কভিড-১৯-এর সংক্রমণ নিম্নমুখী হলেও পাশের দেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, যা উদ্বেগজনক। কমিটির আশঙ্কা, এখন থেকেই সতর্ক না হলে দেশেও সংক্রমণ বাড়তে পারে। এ বিষয়ে পরামর্শক কমিটি সতর্কতামূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে ছয় দফা সুপারিশ করেছে।

গতকাল সোমবার কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সুপারিশের বিষয়ে জানানো হয়।

রবিবার কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণ এবং দেশে সংক্রমণের হার ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখতে করণীয় বিষয়ে কারিগরি পরামর্শক কমিটির মতামত জানতে চেয়েছে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews