1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

মেজর খায়রুজ্জামান মানবাধিকার কমিশনে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছে

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের হাতে আটক সাবেক হাই কমিশনার খায়রুজ্জামান। ছবি- সংগৃহীত

জীবনের নিরাপত্তা চেয়ে মালয়েশিয়ার মানবাধিকার কমিশনে আবেদন করেছেন বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান। তাঁর আশঙ্কা, বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনবে। আর এতে তাঁর জীবন ঝুঁকিতে পড়বে। প্রত্যর্পণের চেষ্টা ঠেকাতে তিনি মালয়েশিয়া সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৩ এপ্রিল এম খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলা করে। এরপর মালয়েশিয়ার সংবাদপত্র ফ্রি মালয়েশিয়া টুডেকে তিনি বলেন, তাঁকে মালয়েশিয়া থেকে ফেরত নেওয়ার জন্য এই মামলা করা হয়েছে।

তিনি বর্তমানে মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে অবস্থান করছেন। বাংলাদেশে তাঁর অনুপস্থিতিতেই বিচার হতে পারে। দুদকের মামলার পরপরই তিনি মালয়েশিয়ায় মানবাধিকার কমিশনে নিরাপত্তার জন্য আবেদন করেন।

গত ১০ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকার বাসা থেকে সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। এরপর ১৬ ফেব্রুয়ারি তাকে ছেড়ে দেওয়া হয়েছে জানায় মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে। তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন মালয়েশিয়ার হাইকোর্ট। আগামী ২০ মে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করে দেশটির আদালত। আদলাতের পক্ষ থেকে শুনানির আগে তাকে হস্তান্তর না করার জন্য বলা হয়।

এম খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জেল হত্যার পর খায়রুজ্জামানকে সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি মিসর ও ফিলিপাইনের বাংলাদেশ মিশনে নিযুক্ত ছিলেন।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে এক দশকেরও বেশি সময় ধরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন। তিনি ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড পাওয়ার পর মালয়েশিয়ায়ই বসবাস করছেন।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠিয়ে গ্রেপ্তার করা হয়। তবে ২০০৩ সালে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews