1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কমিটি আরিফ সভাপতি রানা সম্পাদক

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ বছর মেয়াদী এই সংগঠনের সভাপতি হয়েছেন দৈনিক আমার বাঙলার প্রধান সম্পাদক আরিফ সোহেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের যুগ্ম-বার্তা সম্পাদক সাহাদাৎ রানা।
২৭ এপ্রিল বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম, ঢাকার ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেনÑ সিনিয়র সহ-সভাপতি রাশেদ আহমেদ (মাছরাঙা টিভি), সহ-সভাপতি আঙ্গুর নাহার মন্টি (ফ্রিল্যান্স) ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (ইউএনবি), যুগ্ম-সম্পাদক হাসান আরিফ (বিজনেস পোস্ট) ও শাহ আলম খান (নিউজ বাংলা), কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন (এফএনএস), সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লাভলী হক লাবণ্য (উইমেনআই২৪ডটকম), দফতর সম্পাদক সৈকত সাদিক (বাংলা ভিশন) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান-উজ-জামান (বিটিভি)। নির্বাহী কমিটির সদস্যরা হলেনÑ এস এম আবুল হোসেন (আমার বাঙলা), রাজু আহমেদ (জিটিভি), জাহাঙ্গীর খান বাবু (দৈনিক জনতা), নাছির উদ্দিন আহমেদ জুয়েল (বিক্রমপুর খবর ডটকম), জুবায়ের আহমেদ নবীন (বাংলাদেশ জার্নাল), মিল্টন আনোয়ার (৭১ টিভি), অহিদুল ইসলাম (৭১ টিভি), মাহে আলম জেমস (এশিয়ান টিভি), শফিক সাফি (কালেরকণ্ঠ), রুমেল খান (জনকণ্ঠ) ও আলী তালুকদার (নিউজ ২৪)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক দিল্লীস্থ প্রেস মিনিস্টার ফরিদ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা মহানগর দখ্সি সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব শেখ মামুনর রশীদ, যুগান্তরের উপ-সম্পাদক এহসানুল হক বাবু, বিএফইউজের নির্বাহী সদস্য নূরে জান্নাত আক্তার সীমা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রাজু আহমেদ, সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদায়ী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরিফ সোহেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews