1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

কবি পান্না আহমেদ এর কবিতার খাতায়

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মে, ২০২২

বিফল প্রতীক্ষা

-পান্না আহমেদ

চন্দ্রাহত গহীনের পথে
আজো ঠায় দাঁড়িয়ে
সেইযে বলে গেলে আসছি সোনা
সেই থেকে শুধু কাল গোনা
বিনবিনিয়ে স্বপ্নের রসুনবোনা!
দুহাতে আজো সেই গুচ্ছের গোলাপ
চোখেতে ধরা আছে ধূসর কাজল নদী
ফিরে যেতে ভয় হয়
এখুনি আসো যদি!
ক্রমে ক্রমে দিন যায় রাত আসে
কত পাখী কুলায় ফিরে
কত গান রিনরিনিয়ে দিগন্তে ঘোরে
কতজন ফিরে আসে প্রিয়ার বাহুর কোলে
তুমি তো গিয়েছো পথ ভুলে!
ধীরে ধীরে ধূসর হয় দিনের আলো
ধূসর সময়ের গান
আকাশ ধূসর হতে হতে মেঘ নেমে আসে
শেষমেষ মেঘেরাও ফিরে আসে মাটির কাছে
তুমিই শুধু পথ হারা বেভুল পথিক
আজো আমি দাঁড়িয়ে সেথায়
মাঠের পারে রাত নেমে আসে
চোখেও আঁধারের ছায়া
সেই সব রঙ আজ হারিয়েছে কোথা
শুধু বুকেতে ধরা একটাই সুর
আসছি সোনা!
দিনে দিনে গত হবে দিন
বাতাসের প্রাণ নিভুনিভু হবে
আতর লোবানে ভারী চারপাশ
তবুও চোখ পাতা পথের পারে
যদি এসে যাও আসলেই
শেষ বিদায়ের আগে!
দেখো তোমার ভালবাসা
কেমন আমার বুকেতে ধরা
কেমন আমার চোখেতে আঁকা!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews