1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই

যখন দরকার হয়, তখন সাকিবকে আমরা পাই না : পাপন

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজ দিয়ে প্রায় চার মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন সাকিব আল হাসান। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় সাকিবকে পাওয়া যাচ্ছে না প্রথম টেস্টে। বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাকিব প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিবকে প্রয়োজনের সময় পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।

বিসিবি প্রধান বলেন, ‘সাকিবের না থাকাটা একটা সমস্যা। কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক। ’

সাকিবের না থাকাটা দলের জন্য ধাক্কা মনে করেন পাপন, ‘কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েক দিন পর আবার টেস্ট করাব। আমাদের প্রটোকল অনুযায়ীই সেটা করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক। ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা। ’

পাপন আরো বলেন, ‘সাকিব না থাকাতে এখন আমাদের একজন ব্যাটসম্যান বা বোলার কম নিয়ে খেলতে হবে। এটা টেস্টের জন্য একটা সমস্যা। কিন্তু এখানে তো কিছু করার নেই। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews