1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

নাশকতার মামলায় মনির খানের বিচার শুরু

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
কন্ঠশিল্পী মনির খান

নাশকতার মামলায় জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের বিচার শুরু হয়েছে। নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মনির খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

বুধবার মনির খানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিফন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিফন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) মনির খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

একই সঙ্গে আদালত আগামী ২৬ জুন সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। ’

এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিতাই রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আইনজীবী ফেরদৌস আক্তার ওয়াহিদা, তৌহিদুল ইসলাম প্রমুখ।

২০১৮ সালে পল্টন থানায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করে। তদন্ত শেষে ২০১৯ সালে এ মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews