1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

প্রথম কভিড সংক্রমণ নিশ্চিত করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী সনাক্ত। ছবি- ইন্টারনেট

উত্তর কোরিয়া তার প্রথম আনুষ্ঠানিক কভিড সংক্রমণ নিশ্চিত করার পরে দেশব্যাপী কঠোর লকডাউনের আদেশ দিয়েছে। নিভৃতিকামী কমিউনিস্ট দেশটির রাষ্ট্রীয় মিডিয়া প্রতিষ্ঠান কেসিএনএ রাজধানী পিয়ংইয়ংয়ে করোনার ওমিক্রন ধরনের প্রাদুর্ভাবের কথা জানিয়েছে। তবে সংক্রমণের সংখ্যা জানায়নি।

কেসিএনএ বলেছে, শীর্ষ নেতা কিম জং-উন প্রাদুর্ভাব নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

খবরে একে দেশের ‘কোয়ারান্টিন প্রতিরক্ষা লঙ্ঘন করা ‘গুরুতর জাতীয় জরুরি অবস্থা’ বলে অভিহিত করা হয়েছে।

তবে পর্যবেক্ষকরা মনে করেন, উত্তর কোরিয়ায় করোনা ভাইরাসটি দীর্ঘদিন ধরেই রয়েছে।

বহির্বিশ্বের পর্যবেক্ষকরা বলছেন, দেশটির আড়াই কোটি জনগণ ঝুঁকির মুখে আছে। কারণ, উত্তর কোরিয়া কভিড-১৯ টিকা কর্মসূচি চালাতে অস্বীকার করেছে। এমনকি গত বছর পশ্চিমের অ্যাস্ট্রাজেনেকা এবং চীনের তৈরি সিনোভাক টিকা সরবরাহ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

করোনার সম্ভাব্য বড় প্রাদুর্ভাবের ক্ষেত্রে উত্তর কোরিয়ার দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews