1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

বগুড়ায় লালন সংসদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ মে, ২০২২
লালন সাঁইজী
” আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময় “- এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সম্প্রতি বগুড়ার  কালিতলা মুক্ত মঞ্চে  লালন সংসদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। লালন সংসদের সভাপতি হাসান আলী শেখ এর সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জননেতা রাগেবুল আহসান রিপু। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অফ কমার্স এর সভাপতি  মাসুদুর রহমান মিলন, বগুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, বাংলাদেশ আওয়ামিলীগ ৩ নং ওয়ার্ড, বগুড়া এর সাধারণ সম্পাদক মাছুবুর রশীদ জিমু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ৩ নং ওয়ার্ড, বগুড়া এর সাধারণ সম্পাদক আইনুল শেখ, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর সদস শামীম শেখ এবং বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শামীম শেখ।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া এর উপাধ্যক্ষ অধ্যাপক ড. বেল্লাল হোসেন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া এর সহযোগি অধ্যাপক ফখরুল মূলক লেমন এবং এ্যাড. নূরুল হোদা হেদায়েত।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, লালন আমাদের একটি অসাম্প্রদায়িক মানবিক সমাজ গড়ার জন্য লড়াই করেছেন। মানবিক সমাজ গড়ে তুলতে প্রয়োজন মানবিক মানুষ। লালন সেই শিক্ষা আমাদের মাঝে প্রচার করেছেন। আমরা যে অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করতে হলে লালন চর্চার বিকল্প নেই।
আলোচনা শেষে লালন গীতির আসর পরিবেশন করেন প্রখ্যাত লালন শিল্পী বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু সহ লালন শিল্পী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews