1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

ঝড়-বৃষ্টি থাকবে আরো কয়েকদিন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২

দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। গতকাল রবিবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আর ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল রবিবার উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যান্য স্থানে হালকা বৃষ্টি হয়েছে। এ দিন সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময় রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে কোনো বৃষ্টি হয়নি। রাজশাহী, ঈশ্বরদী, খুলনা ও মাদারীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। আর আগামী দুই দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও এর বর্ধিতাংশ দেশের উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অবস্থায় আছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews