1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

কলেজড্রেস পরে ঢাকা কলেজের ছাত্রদের অযথা ঘোরাঘুরি নিষেধ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২

পোশাক (ড্রেস) পরা অবস্থায় প্রতিষ্ঠানের নির্ধারিত এলাকার বাইরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অযথা ঘোরাঘুরি নিষেধ। গতকাল সোমবার ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এই বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

গত ১৮ এপ্রিল ইফতারের টেবিল বসানো নিয়ে নিউ মার্কেটের দুই দোকানের কর্মীদের কথা-কাটাকাটির পর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুজনকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার পর গত শনিবার আবারও ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের দুই দল শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘টিজ’ করলে মারামারি বাধে বলে শিক্ষার্থীরা জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব ঘটনার জের ধরে ঢাকা কলেজে এখনো শিক্ষার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ চেষ্টা অব্যাহত রেখেছে।

এই পরিস্থিতিতে গতকাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস চলাকালীন, ক্লাস শুরুর আগে এবং ছুটির পর সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সংলগ্ন এলাকা আড়ং, উড়ালসেতু, স্টার কাবাব, ধানমণ্ডি ১ নম্বর রোড, সিটি কলেজের সামনের বাসস্ট্যান্ড, নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকায় কলেজের ড্রেস পরা অবস্থায় অযথা ঘোরাঘুরি, অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ।

ওই বিজ্ঞপ্তিতে কলেজ বাসে যাতায়াতের সময় ইভ টিজিংসহ যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতেও বলা হয়।

কোনো শিক্ষার্থী শান্তিশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews