1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

এবার কাঁচা পেঁপের বাজারে আগুন: প্রতি কেজি ৮০ টাকা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২

রাজধানীর বাজারগুলোতে পেঁপের সরবরাহ কমে গেছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সবজি ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন সময় পেঁপের দাম বেড়েছে, আবার কমেছে, কিন্তু কখনো ৮০ টাকায় পৌঁছায়নি। মূলত বাজারে পেঁপের সরবরাহ কম থাকার কারণেই এই দামে বিক্রি হচ্ছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার জোয়ারসাহারা বাজারে গিয়ে সবজির বেশির ভাগ দোকানেই পেঁপে পাওয়া যায়নি। দু-একটি দোকানে পেঁপে থাকলেও দামে আগুন। ৮০ টাকার নিচে বিক্রি করছেন না খুচরা ব্যবসায়ীরা। বাজারের সবজি বিক্রেতা মো. আলম কালের কণ্ঠকে বলেন, ‘কারওয়ান বাজারে পেঁপের সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম অনেক বেশি। আমাদেরই ৬০ টাকা কেজি পাইকারি কিনে আনতে হচ্ছে। ’

নরসিংদীতে পেঁপের মৌসুম না

কাঁচা পেঁপে বারোমাসি সবজি হলেও বর্তমানে নরসিংদীর পাইকারি ও খুচরা সবজির হাটগুলোতে সংকট দেখা দিয়েছে। মৌসুম না হওয়ায় পাইকারি হাটগুলোতে চাহিদার তুলনায় জোগান একেবারেই কম। এতে যে পরিমাণ পাওয়া যাচ্ছে তা চড়া দামে বিক্রি হচ্ছে। নরসিংদীর পাইকারি ও খুচরা সবজি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা। তবে ছোট আকারের পেঁপে ৫-১০ টাকা কম দামে বিক্রি হচ্ছে।

গতকাল মঙ্গলবার নরসিংদী শহরের তিনটি বাজার ঘুরে দেখা গেছে, দু-একজন ছাড়া কারো কাছে পেঁপে নেই। যেগুলো পাওয়া যাচ্ছে তা মাঝারি আকারের চেয়েও তুলনামূলক ছোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews