1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুষার, সা.সম্পাদক বাশার

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২

মানিকগঞ্জঃ   দীর্ঘ ১৯ বছর পর মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে আবু বক্কর সিদ্দিক খান তুষারকে সভাপতি এবং মো. আবুল বাশারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহু বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নব গঠিত মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বলেন,  সেবা, শান্তি, প্রগতি- স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি আমরা নতুন এই কমিটি তা বাস্তবায়ন করব। জেলাতে ছাত্রলীগ করে আসা সক্রিয় নেতাকর্মীরা নতুন পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে। এতে জেলার রাজনীতি আরো বেশি প্রাণবন্ত হবে। আমরা সকলে মিলে স্থানীয় রাজনীতিকে আরো বেশি শক্তিশালী করতে পারবো।

উল্লেখ্য, ২০০৩ সালে শাহ্ লিয়াকত আলী ভান্ডারীকে সভাপতি এবং হাবিবুর রহমান সেন্টুকে সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হয়। এই কমিটি গঠনের দীর্ঘ ১৯ বছর পর মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews