1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

ঢাকায় গাফ্ফার চৌধুরীর মরদেহ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২
আব্দুল গাফফার চৌধুরী

অমর একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ দেশে এসে পোঁছেছে। আজ শনিবার (২৮ মে) বেলা ১১টা ১৫ মিনিটে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিমানবন্দর থেকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

গার্ড অব অনার ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এরপর সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।

বিকেল ৪টায় মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ নেওয়া হবে। গাফ্ফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে স্ত্রীর কবরের পাশে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ দাফন করা হবে।

আবদুল গাফ্ফার চৌধুরী ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। ২০ মে তার প্রথম জানাজা ইংল্যান্ডের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এ ছাড়া সেখানকার আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews