1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

লেনিন ভাই, ফিরে আসুন!

মজিব রহমান
  • প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২

মজিব রহমান

আরো কিছু সময় দরকার আমাদের, বাকি রয়েছে আরো কিছু কাজ৷ আপনার অবর্তমানে কাজগুলো সম্পন্ন করা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে৷ আমরা ইতোমধ্যে এটর্নী জেনারেল মাহবুবে আলমকে হারিয়েছি৷ আপনাকে হারালে সেই শূন্যতা পূরণ হবে না কোনদিনই৷
আপনি ছাত্র রাজনীতি করেছেন মুক্তিযুদ্ধের আগে পড়ে৷ মুক্তিযুদ্ধ করেছেন৷ মেহনতি মানুষের জন্য রাজনীতি করেছেন দীর্ঘদিন৷ সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে যাওয়ার পরে আপনার ও আপনার সহধর্মিনী রোকেয়া সুলতানা রাকা ভাবীর সহপাঠিনী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আওয়ামী লীগে যোগ দিয়েও ধরে রেখেছেন নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তী৷ ‘দিন বদলের সনদ’ প্রনয়ণ করে প্রশংসিত হয়েছেন৷ এম. কোরবান আলীর পরে প্রেসিডিয়াম মেম্বার হয়েছেন৷ যুদ্ধপরাধীদের বিচারে নেপথ্যে ভূমিকা রেখেছেন৷ জাতীয় মানের কবিতা লিখেছেন, প্রাবন্ধিক হিসেবেও অগ্রগণ্য একজন৷ অধ্যাপক বা গবেষণা প্রতিষ্ঠানে না থেকেও পিএইচডি করেছেন৷ আওয়ামী লীগের মূখপত্র উত্তরণকে নিয়েছেন একটা মানের জায়গায়৷ আপনি না থাকলেও এসব চলবে৷
কিন্তু বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদের উপর আপনার ভালবাসা ও অগাধ জ্ঞানের কোন বিকল্প নেই আমাদের কাছে৷ তিলতিল করে গড়ে তোলা বিক্রমপুর জাদুঘর, বঙ্গীয় গ্রন্থ জাদুঘর, রঘুরামপুর বৌদ্ধ বিহার খনন, নাটেশ্বর বৌদ্ধ মন্দির খনন, ত্রৈমাসিক অগ্রসর বিক্রমপুর ও গবেষণাধর্মী পত্রিকা পথরেখা তথা অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সুবিশাল কর্মযজ্ঞের কি হবে? আপনার এই কর্মকাণ্ড মুন্সিগঞ্জ বিক্রমপুরের ইতিহাসই বদলে দিয়েছে৷ পাঠ্যপুস্তকে স্থান করে নিয়েছে বিক্রমপুরের বৌদ্ধ বিহার ও মন্দিরের কথা৷
আপনার অবর্তমানে এখনো এ সুবিশাল কর্মযজ্ঞকে এগিয়ে নেয়া আমাদের জন্য সুকঠিন৷ মুন্সিগঞ্জ-বিক্রমপুরের জন্য আপনি সুস্থ হয়ে উঠুন৷ আপনার আরোগ্য কামনা করছি৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews