1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে, ২০২২

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এতে ১৮ বছর ও তদুর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সবার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

৪ থেকে ১০ জুন যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। একইসঙ্গে করোনা ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে টিকা কার্ড। টিকাকেন্দ্রে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews