1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

লালমনিরহাটে এভিয়েশন সিটির ভবিষৎ সংক্রান্ত দিনব্যাপী সেমিনার

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারেস্পেস বিশ্বদ্যিালয়ের স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে ২৬ জুন আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হতে যাচ্ছে। দক্ষ বৈমানিক, বিমান প্রকৌশল, বিমান তৈরি ও রক্ষানাবেক্ষন ও মহাকাশ সম্পর্কিত সকল স্তরের উচ্চ শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু করেছে এই বিশ্ববিদ্যালয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট বিমানবাহিনী ইউনিটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ডিপার্টমেন্ট  অফ অ্যাভিয়েশন  এন্ড এক্সিডেন্ট ইনভেস্টিগেশন আয়োজিত দিনব্যাপী এক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ এসব তথ্য তুলে ধরেন।এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারেস্পেস বিশ্বদ্যিালয়ের  উপাচার্য এ্যায়ার  ভাইস মার্শাল নজরুল ইসলাম। বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের ভবিষৎও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সেমিনারে জেলাও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। পরে  ২০২০ সালে ঢাকায় অস্থায়ী ক্যাম্পাসে ৯০ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়। আগামী ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ক্লাস শুরু হবে। ১শত ৫০ জন শিক্ষার্থী আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ক্লাস করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews