1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি হবে বায়তুল মোকররম মসজিদে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল লাইব্রেরি করার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর। গত বৃহস্পতিবার (২ জুন) মসজিদ কমিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এসময় তিনি একশো মুসল্লিকে হজে পাঠানোর কথাও জানান।

জানা যায়, সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরেন মুসল্লিরা।

এরপর ইসলামী ফাউন্ডেশনের অনুমতিক্রমে, বঙ্গবন্ধুর নামে দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম ডিজিটাল লাইব্রেবি নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন সায়েম সোবহান আনভীর। এ উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানান মুসল্লিরা।

এছাড়া এই বছর ১০০ অসামর্থ্যবান মুসল্লিকে হজে পাঠানোর কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এসময় সায়েম সোবহান আনভীর ও তার পরিবারের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

১৯৬৮ সালে বাইতুল মোকাররম মসজিদ প্রতিষ্ঠিত হয়। সময়ের পরিক্রমায় এটিকে ঘোষণা করা হয় জাতীয় মসজিদ। একসঙ্গে ৪০ হাজারের বেশি মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন মসজিদটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ। মসজিদ ভবনে ইসলামিক ফাউন্ডেশনের বেশ কিছু অফিস থাকলেও দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি অত্যাধুনিক লাইব্রেরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews