1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

আজ বিশ্ব মহাসাগর দিবস

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত, কক্সবাজার। ছবি- অদেখা বিশ্ব

মহাসাগর হলো অক্সিজেনের বড় যোগানদাতা। পৃথিবীর তিন ভাগ জল আর মাত্র একভাগ স্থল। মহাসাগরগুলো বায়ুমন্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মানুষের নানা কর্মকান্ডের ফলে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র। তাই সচেতনতা বাড়াতে বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়। আজ ৮ জুন, বিশ্ব মহাসাগর দিবস। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো, সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের সচেতনতা বাড়িয়ে তোলা। পৃথিবীতে মহাসাগরের গুরুত্ব তুলে ধরা। এবারের প্রতিপাদ্য বিষয় ‘পুনরুজ্জীবন: মহাসাগরের জন্য সম্মিলিত পদক্ষেপ’।

১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে ধরিত্রী সম্মেলনে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। এরপর ২০০৮ সালের পর থেকে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। মূলত ২০০৯ সাল থেকে বিশ্ববাসী ৮ জুন পালন করে আসছে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে।

পৃথিবীর মোট ৭০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে মহাসাগর। সাগর-মহাসাগরকে বলা হয় পৃথিবীর ফুসফুস। মানুষের অক্সিজেনের সবচেয়ে বড় জোগানদাতা হলো এসব সাগর আর মহাসাগর।

গোটা বিশ্বে সমুদ্র ও উপকূলবর্তী এলাকার উদ্ভিদ ও প্রাণিজগত আজ বিপন্ন প্রায়। অথচ পৃথিবীতে মানব জাতির টিকে থাকার অন্যতম চাবিকাঠি হল সাগর। খাদ্য, ওষুধসহ বিভিন্ন উপাদানের সঙ্গে আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেনের একটি বড় অংশ আসে মহাসাগর থেকে। তাছাড়া মহাসাগরগুলো বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। কিন্তু মানুষের নানাবিধ কর্মকাণ্ডের পাশাপাশি জলবায়ুর বৈরী থাবায় মহাসাগরগুলোর প্রতিবেশ ব্যবস্থা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। ধ্বংস হচ্ছে এর জীববৈচিত্র্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews