1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

এ প্রজন্মের কবি অহনা নাসরিনের কবিতার পাতায়

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২

তৃতীয় চিন্তা

-অহনা নাসরিন

চোখের বিরুদ্ধে নালিশ শুনে শুনে-
পাশের বাড়ির পিসীমার মতো খুব ক্ষীণস্বরে চোখ বলে,
আহা আমি কিছুই তো দেখিনি মিছে কেন ভয় পেলে!
কোথায় কি পুড়লো, কোথায় কে ডুবে মরলো
এই যে তেলের দাম বাড়লো, নুনের দাম বাড়লো
চাল-আটাও লাগামহীন।
কই আমি তো কিছুই দেখিনি,
অন্ধের মতো
দিনের সূর্যকে রাতের পূর্ণিমার চাঁদ ভেবে বসে আছি।
পৃথিবীর বুকে রাত নেমে এলে হারিকেনের আলোতে-
চারপাশে আলোর ঝলক দেখি।
সমুদ্রের নীচে এ্যাকুরিয়াম দেখি, শূন্যে রেস্তোরা দেখি
আরও কতকি।
কার ঘরে নুন নেই কার ঘরে তেল নেই এসব দেখি না।
আমায় তুমি বিশ্বাস করতে পারো-
আবার রাত-দুপুরে ভোট চুরি হলে
মনে মনে বলবো
আহা কে অভিমানে কংক্রিটের শরীরে হাতুড়ি চালাচ্ছে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews