1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

এর আগে, রবিবার রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে ওই দুজন সেতুর ওপর পড়ে রয়েছে। তাদের পাশে রক্ত দেখা যায়।

এদিকে, আগামীকাল সোমবার (২৭ জুন) থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সেতু কর্তৃপক্ষ। রবিবার রাতে সেতু বিভাগের বরাত দিয়ে তথ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। কাল ভোর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews