1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

কাল শপথ নেবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন মেয়র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় শপথ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করাবেন।

স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে কুসিকের নবনির্বাচিত মেয়র শপথ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুসিকের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথগ্রহণ হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-১ এর উপসচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত প্রথমবারের মতো কুসিকের মেয়র নির্বাচিত হন।

কুসিকে মেয়র ছাড়াও ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নয়জন মহিলা কাউন্সিলর রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews