1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

পশ্চিমবঙ্গসহ ভারতের ১০ রাজ্যে করোনার নতুন রূপ বিএ.২.৭৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
ছবি - সংগৃহীত

ভারতে আবার প্রাণঘাতী করোনার সংক্রমণের হার উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। কয়েক দিন ধরে বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ নিয়ে দেশটির স্বাস্থ্য মহলের কর্মকর্তাদের উদ্বেগের মধ্যেই ইসরায়েলের এক বিজ্ঞানী জানিয়েছেন, পশ্চিমবঙ্গসহ ভারতের ১০টি রাজ্যে করোনাভাইরাসের নতুন রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে।

ইসরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারের সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরিতে কর্মরত শে ফ্লেইশন টুইটারে লিখেছেন, ‘ভারতের ১০টি রাজ্য ও অন্য সাতটি দেশে ৮৫টি সিকোয়েন্স পাওয়া গিয়েছে। তবে ভারতের বাইরে নয়া প্রজাতিতে সংক্রমণের খবর মেলেনি। ’

ইসরায়েলি বিজ্ঞানী আরও জানিয়েছেন, ২ জুলাই করোনার এই নতুন ধরনে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছে ২৭ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৩। দিল্লি, জম্মু, উত্তরপ্রদেশে এক জনের দেহে করোনার নতুন রূপটির হদিস পাওয়া গিয়েছে। হরিয়ানায় সংক্রমিত হয়েছে ছয়জন। হিমাচল প্রদেশে তিনজন। এছাড়া কর্নাটক, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানায় কয়েকজন করে দেশে মোট ৬৯ জন সংক্রমিত হয়েছে।

প্রাণঘাতী করোনার এই নতুন আবার দাপট দেখাবে কিনা- এ প্রসঙ্গে ইসরায়েলের ওই বিজ্ঞানী বলেছেন, এখনই এ ব্যাপারে বলা যাবে না। তবে এই প্রজাতিকে ঘিরে উদ্বেগ রয়েছে। জিনোমিক ডেটা প্ল্যাটফর্ম ‘নেক্সটস্ট্রেনে’র দাবি, ভারত ছাড়াও আরও সাতটি দেশে এই নয়া প্রজাতির হদিস পাওয়া গিয়েছে।

এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) শীর্ষ বিজ্ঞানী সমীরণ পণ্ডা বলেছেন, ‘‘ভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ ঘটবেই। ভাইরাসের রূপ বদল হতেই থাকে। এতে অস্বাভাবিকতা কিছু নেই। ’’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews