1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

নড়াইলকাণ্ডে আকাশ সাহা খুলনায় গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই, ২০২২

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নড়াইলের দিঘলিয়ার আকাশ সাহাকে শনিবার রাতে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়াইল পুলিশ সুপার মোবাইল ফোনে এটি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘ফেসবুকে বিতর্কিত মন্তব্যকারী আকাশ সাহাকে (২৪) খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে দিঘলিয়া সাহাপাড়া এলাকার অশোক সাহার ছেলে। খুলনার আযম খান কর্মাস কলেজের ছাত্র। ’

এর আগে গত ১৫ জুলাই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দিঘলিয়ায় ব্যপক বিক্ষোভ হয়। কয়েকটি বাড়িঘর ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। আকাশ সাহাকে আসামি করে দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদি হয়ে একটি মামলা করেন। পুলিশ ওই দিনই আকাশ সাহার বাবা অশোক সাহাকে আটক করে। আকাশ সাহা পলাতক ছিলেন।

গতকাল শনিবার বিকালে এমপি মাশরাফি বিন মর্তুজা পুরো এলাকা, বাড়িঘর ও মন্দিরগুলো পরিদর্শন করেন। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমারসহ ঊর্ধ্বতন পুলিশ ও র‌্যাব কর্মকর্তা, সরকারি নানা গোয়েন্দা সংস্থার লোকেরা তাঁর সঙ্গে ছিলেন। বর্তমানে দিঘলিয়ায় দুই শতাধিক পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

মাশরাফি ক্ষতিগ্রস্তদের বাড়ি গিয়ে শান্তনা দেন। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত বাড়ি ও মন্দির দ্রুত সংস্কার এবং নির্মাণের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews