1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এ সময় জানানো হয়, এ পরীক্ষায় ছয় হাজার ১৫৬ পরীক্ষার্থীর মধ্যে ভর্তির উপযুক্ত শিক্ষার্থী হয়েছেন ২৪১ জন। চারুকলা অনুষদে দুই ধাপে পরীক্ষা হয়ে থাকে।

গত ১৭ জুন সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২ জুলাই সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণদের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘চ’ ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ফারিয়া নওশিন আহমেদ আপন। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮০.০৫। এসএসসি ও এইচএসসিসহ মোট প্রাপ্ত রেজাল্ট নাম্বার ১০০.০৫।

দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরীপুর কলেজের শিক্ষার্থী ঐশি রানী মণ্ডল। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৯.৫৷ এসএসসি ও এইচএসসিসহ মোট প্রাপ্ত রেজাল্ট নাম্বার ৯৮.৯৪।

তৃতীয় হয়েছেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. ফরহাদ আলী। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৪। এইচএসসি ও এসএসসিসহ মোট প্রাপ্ত নম্বর ৯৮.৮৪৷

ভর্তি পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনো মোবাইল ফোন থেকে DU CHA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, পাসকৃত শিক্ষার্থীদের আগামী ২৪ জুলাই থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

এ ছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews