1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

পদ্মা সেতু ভ্রমণে সপ্তাহে দুই দিন যাবে পর্যটক বাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২
ছবি- নাছির উদ্দিন জুয়েল

স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণে চালু করা হলো পর্যটন করপোরেশনের পর্যটক বাস। গতকাল শুক্রবার বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ঢাকার আগারগাঁও পর্যটন করপোরেশনের কার্যালয়ে এই ভ্রমণ বাসের উদ্বোধন করেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভ্রমণ ও রেন্ট এ কারের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম জানান, উদ্বোধনের পরই বিকেল ৪টায় দুটি ২৯ আসনের কোস্টার ও একটি মাইক্রোবাস পর্যটকদের নিয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে রওনা দেয়।

এ সময় পর্যটকরা দিনের আলোয় পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙায় যায়। সেখানে উড়ন্ত সড়ক দেখার পর একটি রেস্টুরেন্টে বিকেলের নাশতা খায়। সন্ধ্যায় আবার পর্যটকদের নিয়ে গাড়িগুলো ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় পর্যটকরা রাতের পদ্মা সেতু দেখে বেশ আনন্দ উপভোগ করে।

তিনি আরো জানান, ৯৯৯ টাকায় পর্যটকরা পদ্মা সেতু দেখার সুযোগ পাচ্ছে। আজ শনিবার আরো দুটি বাস যাবে। এ ছাড়া আগামী শুক্রবার ও শনিবার দুটি করে বাস যাবে পর্যটকদের নিয়ে। ঘোষণার কয়েক ঘণ্টার মথ্যেই এসব বাসের আসন বুক হয়ে যায়। বেশ সাড়া পাওয়া যাচ্ছে পর্যটকদের কাছ থেকে।

নজরুল ইসলাম বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু দেখতে মানুষের মাঝে যে কত আগ্রহ তা এই বুকিং থেকেই বোঝা যায়। আমাদের এ ভ্রমণসেবা অব্যাহত থাকবে। যত দিন পর্যটকদের কাছে পদ্মা সেতু ভ্রমণের আগ্রহ থাকবে, তত দিন আমরা এ ভ্রমণসেবা চালু রাখব। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews