1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

পুকুরের ওপর বাসরঘর করবেন শেরপুরের হালিম মিয়া

শেরপুর প্রতিনিধি-
  • প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২
পুকুরের উপর হালিম মিয়ার বাসর ঘর। ছবি- সংগৃহীত

পুকুরের পানির ওপরে বাসরঘর তৈরি করার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। শুক্রবার (২২ জুলাই) শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকায় হালিম এই ব্যতিক্রমী আয়োজন করেন। পানির উপর তৈরি বাসরঘরটি দেখতে ভিড় শুরু করেন এলাকাবাসী।

জানা যায়, সাতানীপাড়ার আবদুল হামিদের ৯ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট হালিম মিয়া। সে পেশায় ঝালাই শ্রমিক হিসেবে কাজ করে। তার ইচ্ছা ছিল ব্যতিক্রমীভাবে বিয়ে করার। সে ইচ্ছা থেকেই এমন ভিন্ন আয়োজনের কথা মাথায় আসে তার।

হালিম মিয়া বলেন, বিয়ের কথা চুড়ান্ত হওয়ার পর থেকে আমার ইচ্ছা হয় ব্যতিক্রম কিছু করার। সেই ব্যতিক্রমী ইচ্ছা থেকে আমার নানা ও চাচা মিলে উদ্যোগ নেই পানিতে বাসরঘর তৈরি করার। পরে গত ৪-৫দিন ধরে আমার নানা ও চাচা মিলে আমাদের বাড়ির পাশে পুকুরের ওপর খুব কষ্ট করে তৈরি করে এ বাসর ঘর। পরে আশপাশের মানুষ বাসরঘরটি দেখতে আমার বাড়িতে আসতে শুরু করে। আমার খুব ভালো লাগছে, আমি অনেক উৎসাহ পাচ্ছি।

হালিম মিয়ার চাচা বলেন, আমার ভাতিজার খুব ইচ্ছা ভিন্ন আয়োজনে বিয়ে করবে। পরে বিয়ে ঠিক হলে আমরা পারিবারিকভাবে কয়েকবার বসে সিদ্ধান্ত নেই, কী করা যায়। একপর্যায়ে সিদ্ধান্ত হয় পানির ওপরে বাসরঘর করার। পরে বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে মাঝখানে বাসরঘর বানানোর কাজ শুরু হয়। বানানোর সময় অনেক মানুষ আজেবাজে কথা বলে। কিন্তু সব সম্পূর্ণ হয়ে গেলে এই বাসর ঘর দেখতে মানুষ ভিড় শুরু করে।

বাসর ঘর দেখতে আসা দর্শনার্থী আবু হানিফ বলেন, পানির ওপর বাসরঘর শুনে দেখে গেলাম, যা কখনও আগে দেখিনি। আইডিয়া মন্দ নয়।

মামুন হোসেইন বলেন, পানির ওপর বাসরঘর সত্যিই খুবই রোমাঞ্চকর। চমৎকার উদ্যোগ। নব দম্পতির আসলেই ভালো লাগবে এবং দিনটি স্মরণীয় হয়ে থাকবে।চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমার ইউনিয়নে এমন বিয়ে হওয়ায় মানুষের মাঝে এ নিয়ে বেশ আলোচনা চলছে। বলা যায় ‘টক অব দ্য ভিলেজ’। আমি অন্তত পানির ওপর এমন বাসরঘর দেখিনি। বিভিন্ন মানুষ দেখতে আসছে এই বিয়ে ও বাসর ঘর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews