1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

শাজাহানপুরে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বগুড়া জেলার শাজাহানপুরে হাফিজিয়া মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে (১০) একাধিকবার বলাৎকারের ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মো. সোহেল আকন্দকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষক বগুড়া সদর উপজেলার নারুলী দক্ষিণপাড়া গ্রামের হাফিজার আকন্দের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা তার দুই শিশুপুত্রের লেখাপড়ার সুবিধার্থে শাজাহানপুর উপজেলার মাদলা হেলেঞ্চাপাড়া গ্রামে বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করেন।

স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় মিস্ত্রির কাজ করেন তিনি। তার ১০ ও ৮ বছর বয়সী দুই শিশুপুত্রকে হেলেঞ্চাপাড়া শহীদ শাহ ছলিমুদ্দিন রহমানিয়া দারুল উলুম কওমী হাফিজিয়া মাদরাসায় ভর্তি করেন। গত শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মাদরাসার শিক্ষক সোহেল আকন্দ ঘুমন্ত শিশুকে ডেকে তুলে তার বিছানায় নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এসময় শিশুটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং এ ঘটনা কাউকে না বলতে ভয়ভীতি দেখান। পরের দিন শনিবার শিশুটির বাবা মাদরাসায় গিয়ে দেখেন তার ছেলে প্রচণ্ড জ্বরে ভুগছে। ক্রমেই জ্বর বৃদ্ধি পেলে তাকে বাসায় নিয়ে আসেন। জ্বর ভালো হলে মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে মা তাকে মাদরাসায় যেতে বললে শিশুটি ওই মাদরাসায় পড়বে না বলে জানায়। কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। এছাড়া এর আগেও একাধিক দিন বলাৎকার করেছে বলে জানায় সে। ভয়ে কাউকে কিছু বলেনি। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেপ্তারকৃত আসামি হাফেজ মো. সোহেল আকন্দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিকবার বলাৎকারের কথা স্বীকার করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews