1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

পঞ্চাশ বছরেও দেশের রেলপথ নিরাপদ হয়নি : জিএম কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই, ২০২২
জাতীয় পার্টির চেয়ারম্যন জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের রেলক্রসিং যেন মরণ ফাঁদ। সারাবিশ্বে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতংকের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। পঞ্চাশ বছরেও দেশের রেলপথ নিরাপদ হয়নি। আজ শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের প্রায় ৮২ ভাগ রেলক্রসিং অরক্ষিত। এই সব অরক্ষিত রেলক্রসিং-এ নেই পাহারাদার ও কোন প্রতিবন্ধক। আবার ১৮ ভাগ রেলক্রসিং এ পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানেও অবহেলার অন্ত নেই। তাই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিবছর প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার যেন কেউ নেই। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও, তদন্ত প্রতিবেদন জানতে পারে না দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও জানতে পারে না কেউ।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি। দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews