1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

গদি রক্ষায় দমন-পীড়ন-সন্ত্রাসের পথ নিয়েছে সরকার : সিপিবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ভোলায় বিএনপির মিছিলে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেছেন, অতীতের মতো বর্তমান সরকার মানুষের দাবি-দাওয়ার আন্দোলন দমনে ভীতি ছড়াতে এবং গদি রক্ষায় দমন-পীড়ন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকার ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। দিনাজপুরের ইয়াসমিন হত্যা পরবর্তী নিষ্ঠুরতা- কানসাট- দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপি হত্যাকাণ্ড চালিয়ে, সারের দাবিতে কৃষক, মজুরির দাবিতে পাটকল শ্রমিকের ওপর গুলি চালিয়ে গদি ধরে রাখতে পারেনি।

এ ধরনের দমন-পীড়ন-হত্যাকাণ্ড চালিয়ে এ সরকারও গদি রক্ষা করতে পারবে না। শাসকশ্রেণির দলগুলির এই দমন-পীড়নের রাজনীতি বছরের পর বছর চলছে।

এতে আরো বলা হয়, দেশ আইনের শাসনে চলছে না। ক্ষমতার দম্ভে, আধিপত্য বিস্তারে সরকারি দল নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, রক্ত ঝরাচ্ছে। নানা ধরনের অস্ত্রের মহড়া প্রকাশ্য প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠনের কমিটি গঠনকে সামনে রেখে যে নারকীয় ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ।

হত্যা, হামলা, মামলা, দমন-পীড়নের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সোচ্চার হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয় বিবৃতিতে।গ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews