1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়া গ্রেপ্তারকৃত আকতারুল কারাগারে

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২

ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামি মো. আকতারুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদার আদালত এ আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। আজ আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদুল ইসলাম। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে এ রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন।

এর আগে গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রইছ উদদীন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার আসামিরা হলেন, মূলহোতা মো. রাব্বি, প্রক্সি দিতে আসা শিক্ষার্থী মো. আকতারুল ইসলাম ও মূল শিক্ষার্থী সিজান মাহফুজ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই করছিলেন।

এ সময় আকতারুল ইসলাম নামে এক পরীক্ষার্থীর প্রবেশপত্র ও সংযুক্ত ছবির সাথে তার চেহারার মিল না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পলাতক আসামি সিজান মাহফুজ ও মূলহোতা রাব্বির পরামর্শ, প্ররোচনা ও সহযোগিতায় এক লাখ ৪০ হাজার টাকার চুক্তিতে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews