1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না খবরটি গুজব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না- সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (১৭ আগস্ট) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বলে গুজব ছড়ানো হচ্ছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো, ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি।

এতে আরো বলা হয়, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবেন এসংক্রান্ত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।

আদেশে বলা হয়, জেলা প্রশাসক সম্মেলন ২০২২-এর সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তদারকি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তদারকি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews