1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

আইজিপির যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৭ আগস্ট, ২০২২

নিউ ইয়র্কে পুলিশপ্রধানদের সম্মেলনে আইজিপি বেনজীর আহমেদের যাওয়ার বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সচিবালয়ে আসেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ও পিটার হাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নিষেধাজ্ঞা বহাল থাকায় আইজিপি কি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন—এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (মার্কিন রাষ্ট্রদূত) যেটা বলেছেন, ইউএনের (জাতিসংঘ) সঙ্গে তাঁদের একটা সমঝোতা রয়েছে।

সে অনুযায়ী এটা প্রক্রিয়ায় রয়েছে। সেটা শেষ হয়ে এলে নিশ্চিত করতে পারবেন। আমরা তো মনে করি, জাতিসংঘ যখন তাঁকে (আইজিপি) দাওয়াত দিয়েছে, তিনি যাবেন। ’

র‌্যাবের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘র‌্যাবের বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, যেভাবে র‌্যাবের কাজ করা উচিত ছিল সেভাবে করেনি বলেই নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলেছি, র‌্যাব বেআইনি কাজ করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews