1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

নেইমার-এমবাপ্পের দ্বন্দ্বের সমাধান দিলেন গালতিয়ের

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট, ২০২২

এক বনে দুই বাঘেই যে কুরুক্ষেত্র দেখা যায়, সেখানে পিএসজি শিবিরে আছে তিন বাঘ! গত মৌসুমে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে কোন সমস্যা দেখা দেয়নি। তবে চলতি মৌসুমের শুরুতেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেইমার-এমবাপ্পের দ্বন্দ্ব শুরু হয়েছে।

ফ্রান্স ও ব্রাজিলিয়ান তারকার মধ্যে পেনাল্টি শট নিয়ে দ্বন্দ্ব বাধে। যা গড়ায় ড্রেসিংরুমে হাতাহাতি পর্যন্ত। এরপর পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের এবং স্পোর্টিং ডিরেক্টর লুইস কম্পোস তাদের নিয়ে আলোচনায় বসেন। সমস্যার আপাততে একটা সমাধান দিয়েছেন কোচ গালতিয়ের। তা হলো- যদি ম্যাচে পিএসজি দুটো পেনাল্টি পায় প্রথমটি নেবেন এমবাপ্পে, দ্বিতীয় শটটি নেবেন নেইমার। যদি একটা পেনাল্টি পায় সেটা নেবেন এমবাপ্পে।

মৌসুম শুরুর আগে থেকেই নেইমারের ওপর নাখোস ছিলেন এমবাপ্পে। তিনি চুক্তি নবায়নের পর চেয়েছিলেন নেইমার ক্লাব ছাড়ুক। কিন্তু সেটা সম্ভব হয়নি। লিগ মৌসুমের প্রথম ম্যাচে এমবাপ্পে ছিলেন বেঞ্চে। ওই ম্যাচে মেসি-নেইমারের দুর্দান্ত রসায়ন দেখা যায়।

দ্বিতীয় ম্যাচে জুটি গড়েন মেসি-নেইমার-এমবাপ্পে। তাদের জুটি জমলেও ঝামেলা তৈরি হয় দুই তারকার। প্রথম পেনাল্টি শট নিয়ে মিস করেন এমবাপ্পে। এরপর দ্বিতীয় পেনাল্টি শট নিতে এগিয়ে আসেন নেইমার। ওটা নিয়েই তাদের মধ্যে ঝামেলার তৈরি হয়। ওই ম্যাচে এমবাপ্পে একটি ও নেইমার জোড়া গোল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews