1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর বরিশালে “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা সোনাতলায় ‘দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত খুলনায় “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় কক্সবাজার হোটেল সী মুনের আনন্দ আয়োজন সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন ৬৪ জেলার পুলিশ সুপার রদবদল বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুল ইসলামের দোয়া ও খাবার বিতরণ

১৪৫ টাকা মজুরি মানেন না শ্রমিকরা আন্দোলন চলছে শ্রমিকদের

মৌলভীবাজার প্রতিনিধি-
  • প্রকাশিত: রবিবার, ২১ আগস্ট, ২০২২
১৪৫ টাকা মজুরি প্রত্যাখ্যান করে চা শ্রমিকদের ফের রাস্তা অবরোধ। ছবি- সংগৃহীত

শ্রীমঙ্গলে শ্রম দপ্তরের উপপরিচালকের কার্যালয়ে শনিবার বিকেলে এক সমঝোতা বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন। বৈঠকে শ্রমিকদের মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়। সেখানে চা শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শ্রমিক ইউনিয়নের নেতারা সেখানে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী যেহেতু আমাদের জন্য ১৪৫ টাকা মজুরি নির্ধারণ করে দিয়েছেন আমরা তা মেনে নিয়েছি।

আগামীকাল (রবিবার) থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণাও দেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল ও সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা।

এদিকে সমঝোতার বৈঠকের তিন ঘণ্টা পর রাত ৮টায় শতাধিক চা শ্রমিক শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে অবরোধ করে আন্দোলন শুরু করেন। তারা ১৪৫ টাকা মজুরি মানেন না বলে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শ্রীমঙ্গল শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শ্রমিকদের অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও তারা আন্দোলন চালিয়ে যান।

নতুন করে আন্দোলনের বিষয়ে চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘আমি ওই বৈঠকে যা বলেছি তা প্রত্যাহার করে নিলাম। শ্রমিকরা ৩০০ টাকা কমের নিচে মজুরি মানে না। ’

এ ব্যাপারে চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘ওই বৈঠক আমি যা বলেছি, তা প্রত্যাহার করেছি। আমাদের চা শ্রমিকদের আন্দোলন চলমান থাকবে। ’ রাত সাড়ে ৯টায় চা শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচলে স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews