1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ভিভোর নতুন স্মার্টফোনে কি থাকছে…

তথ্য প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

ভিভো নিয়ে এসেছে আরো একটি নতুন স্মার্টফোন। ভিভো ওয়াই ২২ এস মডেলের মিডরেঞ্জের এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৬৮০ এসওসি। অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ফুনটাচ ওএস ১২। এন্ড্রয়েড ১২-এর আদলে তৈরি করা ফুনটাচ ওএস ১২।

ফোনটিতে রয়েছে আট জিবি র‌্যাম। সেই সঙ্গে আরো ১৬ জিবি পর্যন্ত র‌্যাম লাগানো যাবে। এটিতে একশ ২৮ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। আছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটির পেছনে রয়েছে দুইটি ক্যামেরা। রয়েছে ৫০ মেগা পিক্সেলের সেন্সর।  সেলফির জন্য আছে ৮ মেগা পিক্সেলের  ক্যামেরা। ফোনটির আরো আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

ভিভোর দাবি, ফোনটি দিয়ে সাড়ে ২১ ঘণ্টা এইচডি ভিডিও দেখা যাবে। এছাড়াও এই ফোনে আছে- ওয়াইফাই, ব্লুটুথ ভি ফাইভ, জিপিএস, গ্লোনাস, এনএফসি, ওটিজি, এফএম রেডিও এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফেস এবং ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোন লক করা যাবে। ফোনটির রয়েছে ছয় দশমিক ৬৬ ইঞ্চির ফুল এইচডি এলসিডি স্ক্রিন।

বর্তমানে ফোনটি শুধু ভিয়েতনামেই পাওয়া যাচ্ছে। দুটি রঙে পাওয়া যাচ্ছে ভিভোর এই নতুন ডিভাইসটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews