1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর

বামজোটের হরতালে শাহবাগে পুলিশের বাধা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, জ্বালানি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতালে সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

সকালে হরতাল সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। এরপর তারা মিছিল নিয়ে কাটাবন হয়ে নীলক্ষেত মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এরপর আবারো মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সকাল সাড়ে ১০টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্টনের দিকে চলে যায়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কাঁটাবন, নীলক্ষেত মোড়ে পিকেটিং করি। একপর্যায়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। এরপর আমরা আবার মিছিল নিয়ে কাটাবন হয়ে নীলক্ষেত মোড়ে চলে আসি। পুলিশের বাঁধা প্রদানের সময় আমাদের কিছু নেতাকর্মী হালকা আঘাতপ্রাপ্তও হন।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য টহল দিচ্ছে। তাছাড়া যান চলাচল স্বাভাবিক দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews