1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে ফের বদলে গেল ভারতের কোচ!

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের লড়াইয়ে নামার আগমুহূর্তে আবারও কোচ বদলে ফেলল ভারত! করোনায় আক্রান্ত হওয়া নিয়মিত কোচ রাহুল দ্রাবিড় দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার বদলি হিসেবে এশিয়া কাপে কোচ হিসেবে যাওয়া ভিভিএস লক্ষণ ফিরে যাচ্ছেন ভারতে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দ্রাবিড়ের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তিনি দুবাই উড়ে গেছেন। এশিয়া কাপের বাকি সময় দ্রাবিড়ের অধীনেই খেলবে ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোচ দ্রাবিড় কোভিড মুক্ত। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তী কোচ হিসাবে দলের সঙ্গে ছিলেন লক্ষ্মণ। তিনি বেঙ্গালুরু ফিরে ভারত “এ” দলের সঙ্গে যোগ দেবেন। ‘ উল্লেখ্য, নিউজিল্যান্ড “এ” দলের সঙ্গে ভারত “এ” দল ৩টি চার দিনের ম্যাচ এবং ৩টি ৫০ ওভারের ম্যাচ খেলবে।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২৩ আগস্ট থেকে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন দ্রাবিড়। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সদস্যরা তার শরীরিক পরিস্থিতির উপর নজর রাখছিলেন। দ্রাবিড়ের দেহে করোনার মৃদু উপসর্গ ছিল। বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে ছিলেন, সুস্থ হলেই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়। রোহিতদের প্রথম ম্যাচের আগেই তিনি দুবাই পৌঁছে যাওয়ায় ভারতীয় শিবিরে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews