1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

দমন পীড়ন, হামলা-মামলার প্রতিবাদে ৭ সেপ্টেম্বর বাম জোটের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
‘দমন পীড়ন হামলা-মামলা, গুম, খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস এর প্রতিবাদে আগামী ৭ সেপ্টেম্বর বুধবার ঢাকায় সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট’।
গতকাল ৪ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’ এর সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা আমেনা আক্তার, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
সভার খুলনার দাকোপ উপজোলার বানিশান্তায় ৩০০ একর তিন ফসলী কৃষি জমিতে মোংলা বন্দরের ড্রেজিং এর বালু ফেলার সিদ্ধান্ত বাতিলের দাবী জানানো হয়।
সভায় সম্প্রতি দমন পীড়ন, পুলিশী হত্যা, সভা সমাবেশে সরকারী দলের হামলা-মামলায় উদ্বেগ প্রকাশ করে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় জ্বালানী তেল, সার সহ নিত্যপণ্যের মূল্য, যাতায়াত ভাড়া কমানো, বিদ্যুত-গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews