1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
ছবি- অদেখা বিশ্ব

সোমবার সকাল থেকে রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর থেকে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। স্থানভেদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কারণে কমেছে ভাপসা গরম। তবে রাজধানীতে বৃষ্টিপাতের আধিক্য বেড়ে ঝড়ো বাতাসসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ জানান, গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় মোট ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণে পার্থক্য ছিল। আগারগাঁওয়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার। দুপুর থেকে বৃষ্টিপাত হলেও বিকেল ৩টার পর বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়। আজ মঙ্গলবারও বৃষ্টিপাতের এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।

ওই কর্মকর্তা আরো জানান, টাঙ্গাইল, পাবনাসহ মোট ১৪ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৫১ থেকে ৭৫ শতাংশ স্থানে এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থানে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের এই প্রবণতা কমে আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews