1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

টিসিবির পণ্য বিক্রি শুরু, পাচ্ছে কোটি পরিবার

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
মোহাম্মাদপুর শিয়া মসজিদের পাশে টিসিবির পন্য বিক্রয়। ছবি- অদেখা বিশ্ব

রাজধানীসহ সারা দেশে ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে গতকাল রবিবার থেকে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। কার্ডধারীদের মাসে একবার এই পণ্য দেওয়া হবে। এ জন্য সরকারকে বছরে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

গতকাল রংপুর নগরের কেরানীপাড়ায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আর রাজধানীতে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

টিসিবি সূত্র জানায়, প্রতি কার্ডধারী পরিবার মাসে ১১০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি নিতে পারছে, যার প্যাকেজ মূল্য হচ্ছে ৪০৫ টাকা। এ ছাড়া পেঁয়াজ দেশের বাইরে থেকে আসা সাপেক্ষে মহানগরগুলোতে বিক্রি করা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুরে সাংবাদিকদের বলেন, দেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সে জন্য টিসিবি এবং ওএমএসের মাধ্যমে সরকার সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে। যত দিন প্রয়োজন হবে, তত দিন এই কার্যক্রম চলবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন থেকে বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিত্যপণ্যের দাম কমে আসবে। আশা করছি, দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম আরো কমে আসবে। ’

রাজধানীতে কার্যক্রম উদ্বোধন শেষে জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেন, টিসিবির এ উদ্যোগে প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হচ্ছে। প্রতি মাসেই এ পণ্য দেওয়া হবে। মাসে একবার করে পণ্য দিতে গিয়ে বছরে সরকারকে প্রায় পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এর পরও মাসে দুইবার এই পণ্য দেওয়া যায় কি না, সেটা মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews