1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

২০২৩ সালের এসএসসি পরীক্ষা হবে মার্চে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিক্ষাকেন্দ্র পরিদর্শনকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি- অদেখা বিশ্ব

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর করোনা মহামারি এবং বন্যা পরিস্থিতির কারণে কয়েক দফা পিছিয়ে আজ শুরু হয়েছে পাবলিক পরীক্ষাটি। তবে পরবর্তী বছর থেকে আরো আগে পরীক্ষার আয়োজনের আশ্বাস জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিক্ষাকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ বিষয়ে জানান।

তিনি বলেন, প্রতিবছরের মতো আগামী বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা সম্ভব নাও হতে পারে। তবে পরীক্ষাটি আরো এগিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে। এসএসসি ২০২০ সালের পরীক্ষা মার্চে শুরু করার পরিকল্পনা রয়েছে।

এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো অভিযোগ নেই জানিয়ে তিনি বলেন, কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। সারাদেশে সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যানজটের কথা বিবেচনা করে এবার পরীক্ষার শুরুর সময় ১০ টা থেকে পিছিয়ে সকাল ১১টা নির্ধারণ করা হয়েছে।

এ বছর মোট ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews