1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

তিন দিন গরমের পরে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
ছবি- অদেখা বিশ্ব

সাগরের লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায় দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। এতে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১৮ বা ১৯ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ২০ তারিখের পর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেড়ে থাকে। চলতি মাসের শেষ পর্যন্ত দেশে মৌসুমি বায়ুর প্রভাব থাকতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, স্থল লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর প্রদেশে অবস্থান করছে। দেশে লঘুচাপের প্রভাব কমে আসায় বৃষ্টিপাতও কমে গেছে। দেশের সব নদ-নদীর পানি কমছে। ফলে উপকূলীয় নিম্নাঞ্চল থেকেও দ্রুত পানি নামতে শুরু করেছে।

বৈরী আবহাওয়া না থাকায় দেশের চারটি সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত সরিয়ে নিতে বলা হয়েছে। তবে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং বাকি চার বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews