1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের দুই গ্রুপে হাতাহাতি

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
বঙ্গবন্ধু এভিনিউ এ যুবলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় আহতরা ঢাকা মেডিকেলে। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউর সামনে যুবলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। আজ সোমবার বেলা সাড়ে বারোটার দিকে ঘটা এ ঘটনায় তিন যুবলীগ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলেন ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি মাইনুল ইসলাম দুলাল, ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে আজাদ, গুলিস্তান ১ নম্বর ইউনিটের যুবলীগ সদস্য রবিন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানিয়েছেন, সোমবার দুপুরে যুবলীগের চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে মতবিনিময় সভার এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে। এতে তাদের দুইজনের মাথায় ও একজনের চোখে আঘাতপ্রাপ্ত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews