1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই বাংলাদেশে শুরু হয়ে গেল উৎসব। যে ম্যাচটি নিয়ে গত তিন দিন ধরে তুমুল আলোচনা চলছিল, সেই ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিলেন মেয়েরা। দেশের ফুটবল আর ক্রিকেটের দুর্দিনে এ এক অসামান্য অর্জন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ ভাসছে আনন্দের জোয়ারে।

অনুষ্ঠিত ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার দুর্দান্ত শট ফেরান নেপালের গোলকিপার। নেপালও আক্রমণাত্বক ফুটবল শুরু করে। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। ১০ম মিনিটে চোটের কারণে সিরাত জাহান স্বপ্নাকে উঠিয়ে শামসুন্নাহার জুনিয়র নামানো হয়। এর তিন মিনিট পরেই মনিকা চাকমার ক্রস থেকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। স্বপ্নের মতো শুরু।

৩৬ তম মিনিটে গোল প্রায় করেই ফেলেছিল নেপাল। গোলবারে বল লাগার পর অসামান্য দক্ষতায় নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেয় বাংলাদেশের ডিফেন্স। ৪১ মিনিটে নেপালের ভুল পাস থেকে সাবিনা বল পেয়ে যান। তার থেকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ২-০ করে দেন কৃষ্ণা রানী সরকার। ৭০ মিনিটে অনিতা বাসনেতের গোলে ব্যবধান কমায় নেপাল। ৭৭ তম মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায় কৃষ্ণার দ্বিতীয় গোলে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশের মেয়েরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews