1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

এবার শিক্ষার্থীর শরীরে গরম চা ঢেলে দেয়ার অভিযোগ ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
ইডেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আয়েশা ইসলাম মীম এবং তার ঢেলে দেয়া গরম চায়ে আহত শিক্ষার্থীর পা। ছবি- সংগ্রহ

পাঠকক্ষে ঢোকার জায়গা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ইডেন কলেজের এক শিক্ষার্থীর শরীরে গরম চা ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় হল সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

গত সোমবার সন্ধ্যায় কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী নিবাসের ৩১৩ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আয়েশা ইসলাম মীম।

তিনি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। তিনি কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী। ভুক্তভোগী শিক্ষার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে হলের পাঠকক্ষে প্রবেশের জায়গা দখল করে মীমের অনুসারী এক শিক্ষার্থী টেবিল বসিয়ে পড়ছিলেন। চলাচলে বিঘ্ন ঘটায় ওই শিক্ষার্থী তাঁকে সরে বসতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে মীম কলেজের ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী নিয়ে ওই শিক্ষার্থীর কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে মগে থাকা গরম চা ওই শিক্ষার্থীর পায়ে ঢেলে দেন এবং তাঁর হাত মচকে দেন।

অভিযোগের বিষয়ে মীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এ রকম কিছুই ঘটেনি। কেউ আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলামই না। ’

এ বিষয়ে হল সুপার নাজমুন নাহার কালের কণ্ঠকে বলেন, ‘এ বিষয়ে আমাদের মিটিং হয়েছে। অভিযুক্ত, অভিযোগকারী, হোস্টেলের সুপার ও অন্যান্য ছাত্রীর সঙ্গে আমরা কথা বলে বিষয়টি মীমাংসা করে দেব। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews