1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

বাংলাদেশ থেকে ওষুধ সামগ্রী ও জাহাজ কিনতে চায় এস্তোনিয়া

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বাংলাদেশ থেকে ওষুধ সামগ্রী ও জাহাজ আমদানি করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পূর্ব ইউরোপের উন্নত ও ধনী দেশ এস্তোনিয়া। গত শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দীকী এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসুলার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান।

এস্তোনিয়ার চাহিদা অনুযায়ী বাংলাদেশ যেকোনো পরিমাণের ওষুধ সামগ্রী ও জাহাজ রপ্তানির ব্যাপারে প্রস্তুত বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ও উন্নত জাহাজের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদার কথা এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে উন্নত প্রযুক্তিসম্পন্ন দেশ এস্তোনিয়ার সাহায্য চেয়েছে বাংলাদেশ।

এছাড়াও বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে এস্তোনিয়ার সমর্থন চেয়েছে। রোহিঙ্গা প্রত্যবাসনে সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে প্রস্তাবিত নিয়মিত কূটনৈতিক সংলাপ অনুষ্ঠানের বিষয়ে উভয় পক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আল্লামা সিদ্দীকী এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকট ভবিষ্যতে তাঁর বাংলাদেশ সফরের আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews