1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

পশ্চিমবঙ্গের কবি কাকলি ভট্টাচার্যের কবিতার ডায়েরি থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

অস্তরাগে

-কাকলী ভট্টাচার্য

 

কুচো কুচো বরফ ঝিকোনো আলোয়

এসো ভালোবাসা

পেঁজা তুলোর শব্দহীন উড়ানের সুখে

এসো ভালোবাসা

অনেকদিনের হারিয়ে যাওয়া পথের বাঁকে

দাঁড়ানো তুমি এসো

সফেনঢেউ এর তীর ঝাপটানো মগ্নতায়

এসো ভালোবাসা

বাদল মেঘের শীতকারে হোক

তোমার অবগাহন

বাঁধভাঙা জ্যোৎস্নার চুম্বন হোক

তোমার স্পন্দন

প্রস্রবনের বাষ্পোত্তাপ প্রগলভতায়

এসো ভালোবাসা

শিশির ভেজা ভোরের নিঃশব্দ বন্ধনে

এসো ভালোবাসা

আগুনছোঁয়া পলাশের রঙিন আর্তিতে

এসো ভালোবাসা

শতাব্দীর প্রহরশেষ শীতল অপেক্ষায়

এসো ভালোবাসা

বাঁশীর বুকে একটি সুরের পথ হেঁটে

এসো ভালোবাসা

অস্তরাগের লজ্জারাঙা একটি আলোয়

এসো ভালোবাসা

অনন্তের বুকে পালতোলা একটিবার

এসো ভালোবাসা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews