1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

লঘুচাপের প্রভাব কমলে আসবে শীত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
ছবি- অদেখা বিশ্ব

আন্দামান সাগর ও তত্সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশের বিস্তৃতি রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। লঘুচাপটি ক্রমে ঘনীভূত হচ্ছে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর লঘুচাপের প্রভাব কমে গেলে সারা দেশে শীতের আমেজ আসবে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার কারণে বৃষ্টিপাতের প্রবণতা কমে দেশজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী দুই দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। অপরিবর্তিত থাকবে দিনের ও রাতের তাপমাত্রা।

দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও তেঁতুলিয়ায় কয়েক দিন থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে, বিরাজ করছে শীতের আমেজ। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ সরে যাওয়ার পর সারা দেশেও শীতের আমেজ বিরাজ করবে বলে জানিয়েছেন আবহওয়াবিদরা।

সম্ভাব্য ঘূর্ণিঝড় সামনে রেখে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। গতকাল শুক্রবার রাতে পানি উন্নয়ন বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পূর্ব প্রস্তুতি হিসেবে উপকূলীয় বাঁধ, পোল্ডার রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরগুলো সক্রিয় সতর্ক অবস্থায় আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews