1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

বিহঙ্গ খেলাঘর আসরের সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
বিহঙ্গ খেলাঘর আসরের কার্য নির্বাহী সভায় অতিথির বক্তব্য রাখেন খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আরিফ প্রধান। ছবি- রাকিব

বিহঙ্গ খেলাঘর আসরের কার্যনির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর রাজধানীর আদাবর থানার শেখেরটেক এ ইউএইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিহঙ্গ খেলাঘর আসরের সভাপতি অধ্যক্ষ এম এম ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আরিফ প্রধান এবং সম্পাদক সোহেল আহমেদ খান।

বিহঙ্গ খেলাঘর আসরের সাহিত্য সম্পাদক সাথী আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি হাফিজা আকতার পলি, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামিম, সমাজ কল্যাণ সম্পাদক পূর্ণিমা আক্তার, পাঠাগার সম্পাদক জেসমিন আক্তার, চারুকারু সম্পাদক নদী আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, অর্থ সম্পাদক ফারিয়া আক্তার প্রমুখ।

সভায় আগামী ১১ নভেম্বর বেতিয়ারা দিবসের আলোচনা সভা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনার আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও আসরের ললিতকলা একাডেমির আবৃত্তির পাশাপাশি নৃত্য ও চিত্রাঙ্কন বিভাগ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews